এতদিনে আপনি আপনার পাইথন প্রোগ্রামিং শেখার যাত্রায় অনেকটা এগিয়ে গিয়েছেন। বলতে গেলে আপনি পাইথন প্রোগ্রামিং ভাষার মৌলিক সকল বিষয় জেনে গিয়েছেন। তবে একটা শেষ ধাপ বাকি রয়েছে, সেটি হলো মডিউল। মডিউল বোঝার পর আপনি আপনার প্রোগ্রামিং শেখার যাত্রায় পরবর্তী ধাপে ধাপগুলোতে যেতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।

মডিউল কি ?

আমাদের চিরন্তর নিয়মানুসারে এবারো একটি গল্প দিয়ে শুরু করি :

বিকালবেলা মনোরম শুভ্র পরিবেশে নদীর ধরে কচি ঘাসের উপর শুয়ে নিশ্চিন্তে আকাশের সাদা মেঘগুলি ভাসে যেতে দেখছিল আমাদের বাপ্পি দাদু। ঈদের ছুটি প্রায় শেষের দিকে, কলেজ খোলার পর, কি কি করবে ? সেই সমস্ত বিষয়ের একটা খসড়া প্ল্যান করছিল সে। হঠাৎ, তার মনে পড়লো ছুটিতে দেওয়া হোমওয়ার্ক গুলো ছুঁয়েও দেখেনি সে। এখন কি করবে ? এতো কম সময়ে কিভাবে সে এই বিশাল সমস্যার সমাধান করবে ?

বাপ্পি দাদু কিছুক্ষন মনমরা হয়ে বসে থাকলো। পরক্ষণেই তার মুখে হাসি ফুটলো। সে তার ফোন হাতে নিলো এবং ততক্ষনাৎ ফোন করলো তার প্রিয় বান্ধবী মাইশাকে , এবং মাইশার কাছ থেকে তার হোমওয়ার্কের নোট খাতাগুলো চেয়ে নিলো। যাতে সে সেটি কপি করে খুব সহজে ও দ্রুত হোমওয়ার্ক শেষ করতে পারে। একেবারে শুরু থেকে প্রত্যেক সমস্যার সমাধান করার চেয়ে আগে থেকে বানিয়ে রাখা টেমপ্লেট দিয়ে সমাধান করা সহজ না।

মডিউলের কনসেপটিও আপনাকে বাপ্পি দাদুর মতো হতে বলে। Life is all about reusability, see?

এই হোমেওয়ার্কের মতো প্রোগ্রামিংয়েও আপনি যে প্রোগ্রামটি ডেভেলপ করতে চাইছেন, সেটি হয়তো অন্য কেউ ইতিমধ্যে তৈরী করে ফেলেছে। ব্যাস, আপনার কাজ কমে গেল। আপনি চাইলেই অন্য কারো লেখা কোড / প্রোগ্রামগুলো আপনার প্রজেক্টের মধ্যে ব্যবহার করতে পারেন, আগে থেকে তৈরী করে রাখা এই প্রোগ্রাম গুলোকেই বলা হয় মডিউল (Modules) ।

সহজভাবে বললে, মডিউল হলো আগে থেকে তৈরী করে রাখা একটি  ফাইল যার মধ্যে আগেই কিছু কোড লিখা(pre-written code) থাকে। যেটা globally available এবং  আপনি আপনার প্রয়োজন অনুসারে আপনার প্রোগ্রামে ব্যবহার করতে পারেন। মডিউল আপনাকে বড়ো একটি প্রোগ্রামকে ছোট ছোট খন্ডে ভাগ করতে সাহাজ্য করবে।

যেকোনো পাইথন সোর্স ফাইলের মধ্যে জাস্ট একটি import স্টেটমেন্ট(statement) ব্যবহার করে, অন্য একটি সোর্স ফাইলেকে মডিউল হিসেবে ব্যবহার করা যায়।

import স্টেটমেন্ট শুধু মাত্র ওই মডিউলের সকল functionality কে আমাদের প্রজেক্টে যুক্ত করে এবং আমাদেরকে ওই মডিউলে থাকা যেকোনো ফাংশন, ভ্যারিয়েবল বা ক্লাস গুলোকে ব্যবহার করতে দেয়।

How to use a module?

১. import স্টেটমেন্ট ব্যবহার করে

এই পদ্ধতিতে পুরো মডিউলটিকে আপনার প্রোগ্রামে নিয়ে আসা হয়। মডিউলের ভেতরে থাকা কোনো ফাংশন বা ভ্যারিয়েবল ব্যবহার করতে চাইলে প্রথমে মডিউলের নাম, তারপর একটি ডট (.) এবং সবশেষে ফাংশনের নাম লিখতে হয়। সিনট্যাক্স:

import module_name

উদাহরণ:

import math

# math মডিউলের sqrt (square root বা বর্গমূল) ফাংশন ব্যবহার
print(math.sqrt(16))  # আউটপুট: 4.0

# math মডিউলের pi এর মান প্রিন্ট করা
print(math.pi)        # আউটপুট: 3.141592653589793

২. as ব্যবহার করে বা অ্যালিয়াসিং