আমরা SQL শিখেছি। কিন্তু ব্যবহার করে দেখিনি, এসকিউএল ব্যবহার করে দেখতে হলে আমাদের একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রয়োজন পরবে। আগেই বলেছি বেশ কিছু জনপ্রিয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, যেমন - MySQL, MongoDB, Oracle ইত্যাদি। তবে আমরা এতো বড় মাপের কোনো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করবো না। আমরা SQLite নামের একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করব, যেটি কিনা পাইথনের মধ্যে আগে থেকেই আছে। তাই নতুন করে আর কোনো কিছু ডাউনলোড করতে হবে না। তবে এর ডাউনসাইডও আছে, সেটি হলো এটি ছোট, তাই একে কোনো বড় প্রজেক্টে ব্যবহার করা যাবে না। শেখার খাতিরে আমরা SQLite শিখছি তবে, ছোট প্রজেক্ট গুলোতে ব্যবহার করব। কিন্তু বড় প্রজেক্টে অবশ্যই MySQL এর মতো বড় ডেটাবেস গুলো ব্যবহার করব।
Python-এর সঙ্গে sqlite3 মডিউলটা built-in হিসেবে আগে থেকেই থাকে।
import sqlite3
এই এক লাইনেই sqlite3 মডিউল ইমপোর্ট হয়ে যাবে। এরপর তুমি ডাটাবেইজ তৈরি করা, টেবিল বানানো, ডেটা ইনসার্ট করা সব কিছুই করতে পারবে।
| ব্যাপার | SQLite | sqlite3 |
|---|---|---|
| এটা কী? | একটা ডেটাবেইজ ইঞ্জিন | Python-এ SQLite ব্যবহার করার লাইব্রেরি/মডিউল |
| কে তৈরি করেছে? | D. Richard Hipp | Python টিম |
| আলাদা করে ইনস্টল করতে হয়? | হ্যাঁ, যদি তুমি Python ছাড়া অন্য জায়গায় ব্যবহার করো | না, Python-এ এটা built-in |
| ব্যবহার হয় কোথায়? | Android অ্যাপ, ছোট স্কেল অ্যাপ, embedded systems | Python প্রজেক্টে ডেটাবেইজ সংক্রান্ত কাজের জন্য |
📌 সংক্ষেপে:
▶️ ধাপ ১: মডিউল ইমপোর্ট করো
import sqlite3